30.3 C
Bangladesh
Wednesday, October 28, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয় করা সময়ের দাবি। আর্থিক সংকট ও অভাব অনেক সময় মানুষকে অনৈতিক পথে পরিচালিত করতে পারে। তাই কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা গেলে দুর্নীতির প্রবণতা কমবে। এটা তো অস্বীকার করে লাভ নেই।’
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘গত ১১ বছর ধরে পে-স্কেল নেই। ফলে সরকারি কর্মচারীদের ব্যয় মেটাতে সমস্যা হচ্ছে। বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে বেতন বাড়লেও সরকারি খাতে সেই সমন্বয় হয়নি।’
বিআরএসটি/এসএস

Related posts

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

News Desk

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে, বাংলাদেশি টাকায় ভরি প্রায় ২ লাখ ৬ হাজার

News Desk

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

News Desk

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

News Desk

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

News Desk

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

News Desk
Translate »