25.6 C
Bangladesh
Saturday, July 25, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

বিশ্বকাপে ব্রাজিল ও নেইমার ভক্তদের জন্য সুখবর

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ভক্তদের জন্য সুখবর দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। পায়ের পেশিতে পাওয়া চোট থেকে তিনি প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষ সংস্থা।

গত মাসে করা পরীক্ষানিরীক্ষায় নেইমারের পায়ে দ্বিতীয় মাত্রার (গ্রেড) পেশির চোট ধরা পড়ে। তখন ধারণা করা হয়েছিল, তিনি অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

তবে সোমবার নতুন করে পরীক্ষানিরীক্ষার পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, তার পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী ভালোভাবেই এগোচ্ছে।

ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ‘সর্বশেষ পরীক্ষায় চিকিৎসার অগ্রগতি ইতিবাচক দেখা গেছে এবং সবকিছু প্রত্যাশিত পরিকল্পনা অনুযায়ী চলছে। জাতীয় দলের মেডিকেল স্টাফের তত্ত্বাবধানে তার সুস্থতা শারীরিক প্রস্তুতির কাজ অব্যাহত থাকবে।

চোটের কারণে ব্রাজিলের সাম্প্রতিক দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নেইমার। গত মাসে পানামার বিপক্ষে গোলের জয় এবং শনিবার মিসরের বিপক্ষে গোলের জয়ের ম্যাচ দুটিতে তিনি অনুপস্থিত ছিলেন।

এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা।

৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ইনজুরিতে ভুগেছেন। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে তিনি বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মেনিস্কাসে গুরুতর চোট পান।

পরবর্তীতে সৌদি আরবের শীর্ষ ক্লাব আলহিলালে খেলার সময়ও তিনি একাধিক চোটে আক্রান্ত হন। ২০২৫ সালের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে এলেও চলতি বছরেও তাকে বারবার শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

ব্রাজিলের জার্সিতে ১২৮টি ম্যাচ খেলে ৭৯টি গোল করেছেন নেইমার। এর আগে তিনি ২০১৪, ২০১৮ ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবার সুস্থ হতে পারলে এটি হবে তার চতুর্থ বিশ্বকাপ।

ডেস্ক/আরএন

Related posts

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

brs@admin

বান্দরবান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটি গঠিত

brs@admin

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

News Desk

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

brs@admin

ইতিহাসগড়া বাংলাদেশ ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’

News Desk

আমরা দল নিয়ন্ত্রণ করেছি, দেশও নিয়ন্ত্রণ করতে পারবো: জামায়াত আমির

News Desk
Translate »