30.3 C
Bangladesh
Wednesday, October 28, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

বিশ্বকাপে ব্রাজিল ও নেইমার ভক্তদের জন্য সুখবর

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ভক্তদের জন্য সুখবর দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। পায়ের পেশিতে পাওয়া চোট থেকে তিনি প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষ সংস্থা।

গত মাসে করা পরীক্ষা–নিরীক্ষায় নেইমারের পায়ে দ্বিতীয় মাত্রার (গ্রেড–২) পেশির চোট ধরা পড়ে। তখন ধারণা করা হয়েছিল, তিনি অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

তবে সোমবার নতুন করে পরীক্ষা–নিরীক্ষার পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, তার পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী ভালোভাবেই এগোচ্ছে।

ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ‘সর্বশেষ পরীক্ষায় চিকিৎসার অগ্রগতি ইতিবাচক দেখা গেছে এবং সবকিছু প্রত্যাশিত পরিকল্পনা অনুযায়ী চলছে। জাতীয় দলের মেডিকেল স্টাফের তত্ত্বাবধানে তার সুস্থতা ও শারীরিক প্রস্তুতির কাজ অব্যাহত থাকবে।’

চোটের কারণে ব্রাজিলের সাম্প্রতিক দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নেইমার। গত মাসে পানামার বিপক্ষে ৬–২ গোলের জয় এবং শনিবার মিসরের বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচ দুটিতে তিনি অনুপস্থিত ছিলেন।

এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা।

৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ইনজুরিতে ভুগেছেন। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে তিনি বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মেনিস্কাসে গুরুতর চোট পান।

পরবর্তীতে সৌদি আরবের শীর্ষ ক্লাব আল–হিলালে খেলার সময়ও তিনি একাধিক চোটে আক্রান্ত হন। ২০২৫ সালের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে এলেও চলতি বছরেও তাকে বারবার শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

ব্রাজিলের জার্সিতে ১২৮টি ম্যাচ খেলে ৭৯টি গোল করেছেন নেইমার। এর আগে তিনি ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবার সুস্থ হতে পারলে এটি হবে তার চতুর্থ বিশ্বকাপ।

ডেস্ক/আরএন

Related posts

আদানির ৬০ হাজার কোটি টাকায় আসামে ৩,২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

brs@admin

অভিনেতা জাফর ইকবালের জন্মদিন আজ

News Desk

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

brs@admin

বেগম খালেদা জিয়া আর নেই

News Desk

নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প

News Desk

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ত্রিশজন আহত

News Desk
Translate »