31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর, অসত্য ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এ নোটিশ পাঠান তিনি। মানহানিকর বক্তব্যের জন্য কেন তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে নাসীরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

নোটিশ পাঠানোর বিষয়টি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
বিআরএসটি/এসএস

Related posts

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় বার্তা

News Desk

দেশে নির্বাচিত সরকার লাগবে : মিন্টু

News Desk

শাহজালালে বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

News Desk

টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের “Aggie Tigers” এর পাশে BRS Times

brs@admin

জামায়াতের হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

brs@admin
Translate »