BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় ধাপে ধাপে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার  সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখা হবে না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জনমনে বিশ্বাস তৈরি হয়েছে।

তিনি বলেন,  সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হচ্ছে। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা বসে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানে প্রতিনিয়ত দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও অভিযান চালাচ্ছে। এসব অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিআরএসটি/আরএন

Related posts

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান

brs@admin

ভারত সফরে পূর্ণ শক্তির ব্রাজিল, দলে ভিনিসিয়ুস-রাফিনিয়া

News Desk

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

News Desk

শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

brs@admin

চলচ্চিত্র প্রদর্শনীর সময় আর্জেন্টিনায় সিনেমা হলের ছাদ ধস

brs@admin

পটুয়াখালীতে ৩ কে‌জি গাজাসহ দুই নারী গ্রেফতার

News Desk
Translate »