28.9 C
Bangladesh
Tuesday, September 8, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইসলামাবাদে মার্কিন বিমান, শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার ইঙ্গিত

শুক্রবারের আগেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের নতুন আলোচনা-বলে জানিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা সংস্থার দুইজন সূত্র।

পরিচয় গোপন রাখার শর্তে তারা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য দিয়েছেন। কয়েকটি কারণে তারা এমনটা মনে করছেন।

তারা জানান, সি-১৭ গ্লোবমাস্টার নামক যুক্তরাষ্ট্রের দুটি ভারী পরিবহন বিমান রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে।

এ ছাড়া বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে জোরদার নিরাপত্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তারা আরো জানান, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল খালি করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

News Desk

পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে: জাহিদ হোসেন

News Desk

বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

News Desk

কারাবন্দীদের ভোটাধিকার চায় বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি

News Desk

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট চায় দুদক

News Desk
Translate »