31.9 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
জাতীয়

মনিরামপুরে স্বাধীনতা দিবসে বিএনপি ও জামায়াত নেতারা একসাথে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মনিরামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার তুলে দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে শিশুদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণে অংশ নেন উপজেলা জামায়াতের আমির ফজলুল হক।

পুরস্কার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “শিশুরাই এ দেশের ভবিষ্যৎ। স্বাধীনতার সঠিক ইতিহাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন। দীর্ঘ লড়াই ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে যোগ্য হয়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন, দৌড় ও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথিরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। পুরস্কার হাতে পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

Related posts

কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল

brs@admin

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

News Desk

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

News Desk

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

News Desk

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

News Desk

নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ

News Desk
Translate »