BRS TIMES
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধূলা

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী । দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ‍টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে।

আর এই ম্যাচ মাঠে বসে দেখতে টসের আগেই উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে বিসিবির প্রেসিডেন্টস বক্সে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী মাঠে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

Related posts

পদত্যাগ করলেন ইউসুফ

brs@admin

টি-টোয়েন্টি সিরিজ: নেদারল্যান্ডস টিম এখন বাংলাদেশে

News Desk

নিউজিল্যান্ডের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি শরিফুলের

Durjoy Das

টটেনহ্যামকে উড়িয়ে শিরোপা উৎসবে লিভারপুল

brs@admin

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২০ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবসহ ১৪ বাংলাদেশি

News Desk
Translate »