33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে ইটভাটা মালিককে জরিমানা

ভোলার লালমোহনে একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন শাপলা ব্রিক ফিল্ডস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এসময় ভাটায় ইট পোড়ানোর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৬ ধারা ভঙ্গের অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

লালমোহনে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ! আহত-৩০

News Desk

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

brs@admin

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

News Desk

রাজধানীর উত্তরা থেকে মাও. মামুন নিখোঁজ

News Desk

পাঁচশত টাকায় মিলবে বিটিসিএল’র স্মার্টফোন!

News Desk

ইনজুরি ফেরত মেসির গোলে ইন্টার মায়ামির জয়

News Desk
Translate »