BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং দলকে সহযোগিতা করতে হবে : দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং দলকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

আজ শনিবার রাঙ্গামাটি জিমনেসিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিএনপি গণমানুষের দল বলে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রোজার মাসে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।

তিনি আরও বলেন, রমজান হলো সংযমের মাস। এই মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও জেলা জামায়াত, এবি পার্টি এবং রাঙ্গামাটি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related posts

জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

News Desk

হজপালনে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

brs@admin

যেখানে ভালোবাসা, সেখানে জীবন: অপু বিশ্বাস

News Desk

ইসরায়েলের সঙ্গে কাজ না করার ঘোষণা বিশ্বের ১৮০০ শিল্পীর

News Desk

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

News Desk

ভক্তদের আলোচনায় কিং খানের নতুন ‘কিং’ সিনেমার লুক

News Desk
Translate »