26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

শেরপুর সীমান্ত থেকে ভারতীয় ব্যথানাশক ট্যাবলেট জব্দ

জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম থেকে ১ লাখ ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ব্র্যান্ডের ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সকালে এসব মাদক জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র টহল দল। উদ্ধারকৃত এসব মাদকের বাজার মূল্য ৩ কোটি ১৩ লাখ টাকা।

বিজিবি জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বিজিবি’র টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল ব্র্যান্ডের ব্যাথানাশক ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি’র কঠোর নীতি অনুসরণ করে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related posts

২৬ টাকা কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

News Desk

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮জন গ্রেপ্তার

News Desk

সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ

News Desk

শিশির মনির ও শিবির প্রসঙ্গে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

News Desk

টাঙ্গাইলে যমজ নবজাতক রেখে উধাও মা

News Desk

‘চীন আমাদের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র’ : স্বাস্থ্য উপদেষ্টা

News Desk
Translate »