সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বাংলাদেশকে বুঝতে আল মাহমুদ পাঠ অপরিহার্য

পল্লীকবি জসীমউদ্দীনের পর গ্রামবাংলার চিরায়ত লোকজ উপাদান, উপমা ও রূপককে আধুনিক কবিতার মূলধারায় সার্থকভাবে প্রতিষ্ঠা করেছেন কবি আল মাহমুদ। তাই বাংলাদেশকে বুঝতে হলে আল মাহমুদ পাঠ অপরিহার্য।

আধুনিক বাংলা সাহিত্যের এ কালজয়ী কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ রোববার বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘আল মাহমুদ কর্নার’-এ আয়োজিত বিশেষ স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সাহিত্য সংগঠন ‘কালের কলস’ এই অনুষ্ঠানের আয়োজন করে

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘সোনালী কাবিন’ খ্যাত কবি আল মাহমুদকে ছাড়া আধুনিক বাংলা সাহিত্যের শেকড় চেনা অসম্ভব। বাংলাদেশ ও আল মাহমুদ দেশ ও কবিতার রূপকে একাকার হয়ে গেছে। বাংলাদেশকে বুঝতে হলে আল মাহমুদকে বুঝতে হবে। আল মাহমুদকে বুঝলে বাংলাদেশকে বুঝা যাবে। আল মাহমুদ সেই বুনোফুল যার সুগন্ধী ও সৌন্দর্য অপরিসীম।

সভায় কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল, কামাল মিনা ও শিমুল পারভীন এবং কবি মঈন মুনতাসীর, তানজীনা ফেরদৌস, ফরিদুজ্জামান ও শাহাদাত সুফল।

কালের কলসের সম্পাদক আবিদ আজমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মুশফিকা নিপা।

জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি ড. আবুল কাশেম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, ড. কাজল রশীদ শাহীন, কবি ও সাংবাদিক শান্তা মারিয়া, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন, কবি শাহীন রিজভী, চলচ্চিত্রকার পার্থিব রাশেদ এবং কবি ও গবেষক শামস আরেফিন।

বিআরএসটি/ এমএ

Related posts

সাতক্ষীরায় সাব রেজিস্ট্রারের অমায়িকের বিরুদ্ধে তদন্ত শুরু

News Desk

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

News Desk

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৩ আগস্ট : তাইজুল ইসলাম

News Desk

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’: আসিফ মাহমুদ

brs@admin

আ. লীগ ভোট বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

মালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে

brs@admin
Translate »