রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাতক্ষীরায় সেতুর ওপর যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

সাতক্ষীরা প্রতিনিধি : এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়ার এক অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ১৪ ফেব্রুয়ারি রাত দশটার দিকে সাতক্ষীরার শহরের অদূরে পাটকেলঘাটার শাকদহ ব্রিজের ওপর।

আহত যুবকের নাম শিশির ইসলাম (৩৭) ।

আহত শিশিরকে স্থানীয়রা উদ্ধার করে পাটকেলঘাটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে । আহত শিশির ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার বাগা গ্রামের বাসিন্দা। এ আকিজ কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে শাকদহ ব্রিজ দিয়ে বাড়ি ফেরার সময় চারজন দুর্বৃত্ত ওই যুবকের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাটকেলঘাটা নার্সিংহোমে নিয়ে যায়।

পাটকেলঘাটা নার্সিংহোমের চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা

brs@admin

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

brs@admin

অন্তর্বর্তী সরকারের চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

News Desk

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

News Desk

দশদিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin

যশোরে ইয়াবাসহ একজন আটক

News Desk
Translate »