শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

আজ শনিবার এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় জনাব তারেক রহমান ও বিএনপিকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।’

ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে তিনি নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শেরিং তোবগে আরও বলেন, নির্বাচনে বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। এই বিজয় দেশটিতে শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিআরএসটি/ এমএ

Related posts

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে আরও ৪২৪ জন গ্রেফতার

News Desk

আমরা একই অপরাধ করে যাচ্ছি প্রতিদিন : প্রধান উপদেষ্টা

brs@admin

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন ছাত্রদল সভাপতি

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

brs@admin

১১তম গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা, বেতন বাড়বে কর্মকর্তাদেরও

News Desk

পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষকদলের আলোচনা সভা

News Desk
Translate »