শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জামানাত হারালেন ১০জন প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১০জন প্রার্থী জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ১০ প্রার্থীর কেউই তাদের মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।

গত ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের প্রতিটিতেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ড. কেরামত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।

এ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন ২২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১০৮৩ ভোট ও ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম।

এ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম ৬২৬ ভোট, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম ৮১৭৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল ১০৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী হারুনুর রশীদ।

এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ৮২০ ভোট ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

Related posts

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-সিরিয়া : মার্কিন রাষ্ট্রদূত

News Desk

এশিয়া কাপ: রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান

News Desk

সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: রংপুরে সিইসি

brs@admin

বুবলী-সজলের সিনেমা, ক্ষুব্ধ হয়ে শুটিং বন্ধের আহ্বান জয়ার

brs@admin

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

brs@admin

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

News Desk
Translate »