33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

বুবলী-সজলের সিনেমা, ক্ষুব্ধ হয়ে শুটিং বন্ধের আহ্বান জয়ার

চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আব্দুন নূর সজল নতুন সিনেমায় জুটি বেঁধেছেন। ‘শাপলা শালুক’ নামের সিনেমাটির শুটিং চলছে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তঘেঁষা লোকেশনে, যেখানে প্রায়শই দেখা যায় বন্যহাতির আনাগোনা। এই শুটিং চলাকালে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় পুরো টিমকে।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সজল নিজেই। তিনি জানান, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

এদিকে বনের ভেতরে এই শুটিং মোটেও ভালোভাবে নিচ্ছেন না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মনে করছেন, এই শুটিংয়ের ফলে বনের পরিবেশ নষ্ট হচ্ছে।

ফলে সজল-বুবলীর এই সিমেনার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ মে) সকালে একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে জয়া লিখেছেন, ‘এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা এ্যাকশন শুরু করা যায়?’

ক্ষুব্ধ জয়া প্রশ্ন তুলে আরও লেখেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়?’

জয়ার এই প্রশ্নের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। তারা বলছেন, বনের পরিবেশে শুটিং ইউনিটের নানা আয়োজন পশু-পাখিদের আতঙ্কিত করে তোলে।

এর আগে এই লোকেশনে শুটিং প্রসঙ্গে নায়িকা বুবলী জানান, শেরপুরের নালিতাবাড়ীর লোকেশনে আগে কখনও শুটিং করেননি তিনি। বললেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।’

জানা গেছে, এই সিনেমায় সজল-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

News Desk

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

News Desk

টাঙ্গাইলে যমজ নবজাতক রেখে উধাও মা

News Desk

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা চরমে

News Desk

জিয়া স্মৃতি জাদুঘর রূপান্তর হবে পূর্ণাঙ্গ মিউজিয়ামে : ফারুকী

brs@admin

যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি

brs@admin
Translate »