রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

নাটোরে গণভোট ও নির্বাচনের সচেতনতা বৃদ্ধিতে সঙ্গীতানুষ্ঠান

জেলায় আজ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে আঞ্চলিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ রোববার বিকেল পাঁচটায় নাটোর সদরে থানা সংলগ্ন মাঠে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

সঙ্গীতানুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়াল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন সরকার চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। পাশাপাশি গণভোটে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন বাংলাদেশ চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। একই দিনে দু’টি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে। প্রত্যেকের উচিত নিজে ভোট দেয়া এবং অন্যদের ভোটদানে উৎসাহিত করা।

Related posts

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News Desk

জাপান পৌঁছেছে এনসিপি’র প্রতিনিধিদল

News Desk

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, কেন্দ্রস্থল আফগানিস্তান

News Desk

নিবন্ধন পেলো ‘বাংলাদেশ লেবার পার্টি’

News Desk

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৩

News Desk

আলিয়ার সই জাল করে টাকা তোলার অভিযোগ, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

brs@admin
Translate »