17.5 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

চক্রান্তকারীরা আমিরের এক্স একাউন্ট হ্যাক করেছে : জামায়াত

ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এ চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকে এ প্রস্তুতি নিয়েছে। এর সাথে বিশেষ একটি দল জড়িত বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে জামায়াত আমীরের এক্স হ্যান্ডেল হ্যাকের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, আইনি পদক্ষেপ নিচ্ছে জামায়াতে ইসলামী। অভিযোগ করেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এ কাজটি করা হয়েছে। এ ঘটনায়, বিশেষ দলটির গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত রয়েছে।

এর আগে, শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডিতে দেখা যায় অপ্রত্যাশিত একটি পোস্ট। ঘটনার পরপরই আইডি উদ্ধারে তৎপর হয় জামায়াতের সাইবার টিম।
সেদিন বিকেল ৫টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয়। পরে অনাকাঙ্ক্ষিত পোস্ট’টি সরানো হয়। অপপ্রচার থামাতে প্রশাসনের সহযোগিতা চেয়ে হাতিরঝিল থানায় জিডি করেছে দলটি।
বিআরএসটি/এসএস

Related posts

মেক্সিকোতে মাংসখেকো ‘স্ক্রুওয়ার্ম’ সংক্রমণ ৫৩ শতাংশ বৃদ্ধি

News Desk

আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি : আমীর খসরু

News Desk

নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাতের প্রতিক্রিয়া

News Desk

মিটফোর্ডে হত্যাকাণ্ডে ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

News Desk

এশিয়ায় ট্রাম্পের শুল্ক আরোপ : কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?

News Desk

নদীতে মাছ ধরতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

News Desk
Translate »