28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

লালমনিরহাট জেলার পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মো. মুন্না মিয়া (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পাটগ্রাম পৌর এলাকার চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার পুত্র।

আজ ভোরে ফজরের নামাজ আদায় শেষে মুন্না পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদের পাশের রেললাইনের ধারে অবস্থান করছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে রেলওয়ে পুলিশকে সহায়তা করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

‘গুরুতর আলোচনা’ করতে রাশিয়া যাচ্ছেন আরাঘচি, দেখা করবেন পুতিনের সঙ্গে

brs@admin

হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে কারাদণ্ড

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

News Desk

এনড্রিকের গোলে রিয়ালের জয়

brs@admin

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

২২ ডিসেম্বর জকসু নির্বাচন

News Desk
Translate »