26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় গাভা এলাকায় ট্রলির ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার গাভা বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ একই এলাকার মৃত নফেল উদ্দীন গাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে গাভা বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুর রশিদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রশিদ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

জনশক্তি রপ্তানি নিয়ে ‘জাপান সেল’ এর সিদ্ধান্ত

News Desk

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন

brs@admin

শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে: রিজভী

News Desk

বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত?

News Desk

চীনের জলবিদ্যুৎ প্রকল্পে ভাটির দেশগুলোর কোনো ক্ষতি হবে না : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

News Desk

হাসিনাকে চুপ রাখা সম্ভব নয় বলে জানান মোদি: ইউনূস

brs@admin
Translate »