28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। পরে ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। পরে নির্বাচন কমিশনের আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন।

একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যাংক লুট, ঋণখেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না।

তিনি আরও বলেন, আইনবহির্ভূতভাবে যদি বিএনপির ঋণখেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে?

এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করবেন বলে জানা যায়।
বিআরএসটি/এসএস

Related posts

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

News Desk

ধানমন্ডিতে মিছিল শেষে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা

brs@admin

নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার: আন্দালিব রহমান পার্থ

brs@admin

লিটনকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

News Desk

হামজা ও শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

News Desk

যদি কিন্তু ছাড়াই আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

brs@admin
Translate »