21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : শিশুর প্রতি অনলাইনে যৌন নির্যাতন ও শোষণের প্রতিকার ও সুরক্ষায় বাগেরহাট জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) সকালে ইইউ-স্পিক অপ প্রকল্প এর সহায়তায় ইনসিডিন বাংলাদেশের উদ্যোগে শহরের ধানসিঁডীঁ হোটেলের সম্মেলন কক্ষে এ মতবিনিময় আয়োজন করা হয়। মতবিনিময় শিশুদের বিদ্যমান সেবা, ঝুঁকি, সম্ভাব্য করণীয় এবং অনলাইন নিরাপত্তা জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মঈনুল
ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, শহর সমাজেসেবা কর্মকর্তা নাজমুল সাকিব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ ওয়াদুদ মুক্ত, এ্যাডঃ মেহেরুন নেছা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক মোঃ রফিকুল আলম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টেলিবিশন জারনালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদকএম হেদায়েত হোসাইন লিটনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিশু সুরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
বিআরএসটি/এসএস

Related posts

টানা তৃতীয় দিন রাজপথে জবি শিক্ষার্থীরা

brs@admin

সুন্দরবনের মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

News Desk

সাতক্ষীরায় ভেজাল সারসহ সরঞ্জাম জব্দ ও দুইজনকে জরিমানা

News Desk

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্তে বাংলাদেশের আলোচনা অব্যাহত

brs@admin

চীন গমন করলেন সেনাপ্রধান

News Desk

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ : মানবাধিকার সংস্থা

News Desk
Translate »