BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সিলেট জেলার ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানা মৌলভিবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বাসসকে জানান, আজ সকাল ৭ টার দিকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস (রেজিনং—ঢাকা মেট্রো-ব-১৪-৪২৮৬) বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের (রেজিনং—ঢাকা মেট্রো-ব-১২-৩৫৬০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার এবং একজন হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার হযরত আলীর পুত্র এম. মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানী নগর উপজেলার ময়নার বিদাশের পুত্র কুলর বিদাশ (২৮)। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে থানা কমপ্লেক্সে রয়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের পাট আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া : রাষ্ট্রদূত

brs@admin

মৌচাকে প্রাইভেটকারের ভেতরে মিলল দুটি মরদেহ

News Desk

শেখ রেহানা, জয়, পুতুল ও ববির জমি জব্দের আদেশ

brs@admin

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার

brs@admin

বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

News Desk

সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ

News Desk
Translate »