শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

গাজীপুরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফ. কর্ণেল নাফিস আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এই তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আকাশকে আটক করা হয়।

তিনি আরও জানান, আকাশ মূলত অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। বর্ডার এলাকা পার হয়ে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে ব্যবহারের জন্য ভাড়া দিত। সে ভাঙারি ব্যবসার আড়ালে এসব কর্মকাণ্ড পরিচালনা করতো।

আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ ভাঙারি দোকানের এক পাশে থাকা ড্রামের নিচ থেকে লোড করা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। বর্তমানে ওই মামলায় সে জামিনে আছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গোপন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বেসরকারি হাসপাতাল নিয়ে পরীমণির ক্ষোভ

News Desk

নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় ইশরাকের প্রতিক্রিয়া

brs@admin

লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

brs@admin

ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

News Desk

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, শিক্ষার্থীসহ ১৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

News Desk

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা পুনর্লিখনে এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: আনোয়ার ইব্রাহিম

News Desk
Translate »