BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

প্রার্থিতা ফিরে পেলেন কামরুল ইসলাম সাঈদ আনসারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়ন বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কামরুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের যে সমর্থন তালিকা জমা দেন, তা যাচাইয়ের সময় ১০ জনের নাম, ঠিকানা ও স্বাক্ষর পরীক্ষা করা হয়। এ সময় একজন সমর্থকের জাতীয় পরিচয়পত্রে নামের অমিল পাওয়া যায়। এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কামরুল ইসলাম সাঈদ আনসারী নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।
বিআরএসটি/এসএস

Related posts

কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

ইরানে বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার, শুধু তেহরানেই একরাতে নিহত ২০০

brs@admin

অধ্যাপক ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি

News Desk

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫% শুল্কারোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

News Desk

কানাডার চলচ্চিত্র উৎসবে নুহাশের ‘২ষ’

News Desk

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইসি আনোয়ার

News Desk
Translate »