27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ঝালকাঠিতে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ঝালকাঠিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন এ বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কুশংগল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব আলী হাওলাদার।

স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব।

সাংবাদিক এস এম রেজাউল করিমের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, মো. রেজাউল করিম প্রমূখ। পরে সংসদ নির্বাচন ও গণভোটের ওপর প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

কঠিন চ্যালেঞ্জের মুখে সুশীলা কার্কি

News Desk

নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি

brs@admin

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

News Desk

হাসপাতালগুলোতে ফের শুরু হচ্ছে করোনা পরীক্ষা

brs@admin

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় নিহত ১

brs@admin

নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

brs@admin
Translate »