29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গত সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-১৭ আসনের পাশাপাশি নিজ এলাকা বগুড়া সদর (বগুড়া-৬) আসনেও ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। ওই আসনেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলি হামলার পর ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

News Desk

নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা

brs@admin

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

brs@admin

প্রতিবেশীদের কটূক্তি, ১৮ স্বর্ণপদকজয়ী মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

News Desk

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে : শিক্ষা উপদেষ্টা

News Desk

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা

brs@admin
Translate »