শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

রুমিন ফারহানা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের তালিকায় আরও রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হলো।
বিআরএসটি/এসএস

Related posts

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

News Desk

বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

ব্যবসায়ীক দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড : পুলিশ

News Desk

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী

News Desk

রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার : সালেহউদ্দিন আহমেদ

News Desk

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

News Desk
Translate »