26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির বিদ্রোহীসহ ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসকল মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরার ৪টি আসনে জাতীয় পার্টির ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো: ইজ্জতুল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান ও ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল করিম। এছাড়াও এ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো: ইয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস এম মুজিবর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেক, বিএনপির মো: আব্দুর রউফ, জাতীয় পার্টির মো: আশরাফুজ্জামান ও মাতলুব হোসেন। এছাড়াও এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ, ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম, বাংলাদেশ জাসদের মো: ইদ্রিস আলী ও এবি পার্টির জিএম সাল্উাদ্দীন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের হাফেজ মুহা: রবিউল ইসলাম, বিএনপির কাজী আলাউদ্দীন ও জাতীয় পার্টির মো: আলিপ হোসেন। এছাড়া মাইনরিটি জনতা পার্টির রুবেল হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ আসফউদ্দৌলা খান, আসলাম আল মেহেদী ও ডা: শহিদুল আলম (বিএনপির বিদ্রোহী) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের গাজী নজরুল ইসলাম, বিএনপির মো: মনিরুজ্জামান ও জাতীয় পার্টির হুসেইন মো: মায়াজ,গণঅধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা,ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন ও আব্দুল ওয়াহেদ (বিএনপির বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিন রিমান্ড

News Desk

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ

News Desk

নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk

অতিরিক্ত কার্টুন দেখা শিশুদের যেসব সমস্যা হতে পারে

News Desk

রাজনৈতিক হিসাব-নিকাশের ফাঁ/দে গা/জা

News Desk

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে ভারতের সহায়তা প্রয়োজন হবে : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin
Translate »