26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ-ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন উভয়ই। এ সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।
ইবিটাইমস/এসএস

Related posts

মালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে

brs@admin

নতুন দলের নিবন্ধন সেপ্টেম্বরে

News Desk

জুলাই সনদের ৩টি দফা নিয়ে বিএনপির আপত্তি

News Desk

আমরা হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

News Desk

গাজায় যুদ্ধ এখনই বন্ধ করতে হবে : ট্রাম্প

News Desk

প্রথম নারী প্রধান বিচারপতি থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী, সুশীলা কারকির উত্থান কীভাবে

News Desk
Translate »