26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে তারিক সাইফ মামুন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কলেজের সামনে ফাঁকা এলাকা থেকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকার এসএম ইকবালের ছেলে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন মামুন। কিছুক্ষন পরই মাস্ক ও ক্যাপ পরা দু’জন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। প্রধান সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পাননি মামুন।

স্থানীয়রা তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে ঢামেকে নেয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইসাথে, দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

brs@admin

মিয়ানমারে ৪ বছরের জরুরি অবস্থার অবসান

News Desk

৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত মজলিস

brs@admin

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

News Desk

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

brs@admin

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ: মীর শাহে আলম

News Desk
Translate »