শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৬

গতকাল শনিবার রাত থেকে রোববার (২ নভেম্বর) ভোর পর্যন্ত রাশিয়া ইউক্রেনে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, হামলায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর এক টেলিগ্রাম বার্তায় জানায়, রুশ বাহিনী দনিপ্রোপেত্রোভস্ক ও ওডেসা অঞ্চলে হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত হয়েছে, তাদের মধ্যে দুই শিশু রয়েছে।

এদিকে, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় প্রায় ৫৮ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ।
বিআরএসটি/এসএস

Related posts

দিঘলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

News Desk

২১ বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির, স্কুল বদলেছেন ১২টি

News Desk

সুদানে মসজিদে হামলায় ১৩ জন নিহত

News Desk

প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না : ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

News Desk

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

News Desk

‘গো ব্যাক মোদি’ স্লোগানে উত্তাল মণিপুর

News Desk
Translate »