শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

একইদিন জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে নয় জামায়াত : ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের পক্ষে নয় জামায়াত। গণভোট হতে হবে আলাদা। আমরা যেভাবে ঐকমত্য হয়েছি সেভাবেই জুলাই সনদ উপস্থাপন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনের দিন গণভোট আয়োজন নিয়ে তিনি আরও বলেন, গণভোট নির্বাচনের দিনে হলে এর কোনো গুরুত্ব থাকবে না। জাতীয় নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থীকে জেতাতে এতো বেশি পেরেশান থাকবে যে গণভোটের কী অবস্থা, মন থেকেই চলে যাবে।

তিনি আরও বলেন, আমরা সকলে মিলে ঐকমত্যভাবে এনসিসিতে একমত হয়েছি। যেটায় একমত হয়েছি সেটা সাবমিশন হয়েছে। এখন বিএনপি যদি নতুন কথা বলে এটা তাদের দায়িত্ব। আমাদের এই ব্যাপারে বক্তব্যের কিছু নেই।

ডা. তাহের বলেন, নতুন বাংলাদেশ হবে যদি আমরা ক্ষমতায় যেতে পারি। বাংলাদেশের একটি বড় সমস্যা দুর্নীতি। জামায়াতে ইসলামী আসলে দুর্নীতিকে আমরা শেষ করবো। দেশে দুর্নীতি না থাকলে এটা একটা নতুন বাংলাদেশ।
বিআরএসটি/এসএস

Related posts

এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে: সালাহউদ্দিন

News Desk

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

News Desk

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত

brs@admin

জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে : মাহমুদুর রহমান

brs@admin

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকস্মিক গুলিবর্ষণ

News Desk
Translate »