28.1 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শশার বাজার সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমাম পরিবহন’ এর একটি বাস বেপরোয়া গতিতে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার পরপরই বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন, উপজেলার দাদরা গ্রামের মো. শাহজাহান (৩৮) ও গোয়াতলা শশার বাজার এলাকার শামসুল (৪৫)।

তারাকান্দা থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাসটিকে তারাকান্দা থানা পুলিশ আটকের পর ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বাগেরহাটে অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে বিক্রি

News Desk

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ফিলিস্তিন রাষ্ট্রদূতের

News Desk

দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু স্টারলিংকের

brs@admin

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশু নিহত

News Desk

ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় : হাইকোর্ট

News Desk

ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের মামলা

brs@admin
Translate »