শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

রাজনৈতিক অনৈক্যে দেশ গড়ার সুযোগ নষ্ট হচ্ছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা থাকলেও অনৈক্যের সুর লক্ষ্য করা যাচ্ছে। ফলে দেশ গড়ার বড় সুযোগ নষ্ট হচ্ছে।’

আজ রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় পরিক্রমা কর্তৃক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন৷

বিএনপি মহাসচিব এ সময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেন ক্রেস্ট ও সনদপত্র ।

মহাসচিব বলেন, ‘এত বড় একটা অভ্যুত্থানের পর বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, চারদিকে দেখছি একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি।’
বিআরএসটি/এসএস

Related posts

জনশক্তি রপ্তানি দালালমুক্ত করতে হবে : প্রধান উপদেষ্টা

News Desk

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪

News Desk

হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফাটলো কামরুল ইসলামের

brs@admin

একদল মুক্তিযুদ্ধ, আরেক দল চব্বিশ বিক্রি করছে

News Desk

অস্ত্রসহ ভুয়া পুলিশ সুপার আটক

brs@admin

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

brs@admin
Translate »