31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার রাত সাড়ে এগারোটায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। সেখানে তার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
বিআরএসটি/এসএস

Related posts

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

News Desk

কোর্ট চলাকালীন সুপ্রিম কোর্টের আইনজীবীর মৃত্যু

News Desk

পুরো গাজা দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর

News Desk

তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

News Desk

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, আটকা পড়েছেন অনেকে

brs@admin

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

News Desk
Translate »