শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন হিজলদি, ভোমরা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনভর এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন শিশুতলা থেকে এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজপুর থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালচত্ত্বর থেকে ভারতীয় মদ, তলুইগাছা বিওপির আভিযানিক দল তেতুলবাড়ি থেকে, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় থেকে, মাদরা বিওপির আভিযানিক দল ব্রিজের পার্শ্বে থেকে এবং বৈকারী বিওপির আভিযানিক দল সাতক্ষীরা থানাধীন ছয়ঘরিয়া থেকে ওষুধ জব্দ করেছে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা। তবে, চোরাকারবারীরা এ সময় পালিয়ে গেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

News Desk

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

brs@admin

তারেক রহমানের ১১-১৪ জানুয়ারির কর্মসূচি ঘোষণা

News Desk

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার

brs@admin

মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা, নিউ ইয়র্কে গ্রেপ্তার এক ব্যক্তি

brs@admin

চকবাজারে দোকান ভাঙচুর-লুটপাটের বিচার দাবি ব্যবসায়ীদের

News Desk
Translate »