26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার জন্য বৈঠকে বসেছে ঐকমত্য কমিশন। বৈঠকের সভাপতিত্ব করছেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে বিএনপি, জামায়াত এনসিপি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছেন।

এদিকে, আজ সকালে ইতালি সফর শেষে ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পরেই কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় দলগুলোর সঙ্গে আলোচনায় বসলো ঐকমত্য কমিশন।

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কিন্তু এখনও এই সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চিয়তা কাটেনি।
বিআরএসটি/এসএস

Related posts

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin

‘তুরস্কে ৪০ বছরের সশস্ত্র সংগ্রামের পর নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে পিকেকে

News Desk

কর্মীদের কর্মবিরতি, মেট্রোরেল চলছে। বিনা টিকিটে চড়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা

brs@admin

রাজধানীতে এনসিপির মশাল মিছিল

News Desk

আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ

News Desk

ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে, চাপ বাড়ছে বিশ্ববাজারে

News Desk
Translate »