33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

জনপ্রশাসনের সিনিয়র সচিব হলেন এহছানুল হক

অর্ন্তবর্তী সরকার মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে চুক্তিভিত্তিতে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমানকে বদলি করা হয়। এর প্রায় তিন সপ্তাহ পর নতুন এই নিয়োগ দেওয়া হলো।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্র্বতী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত ২১ সেপ্টেম্বর মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলকে পশ্চিমতীর দখল করতে দেব না:  ট্রাম্প

News Desk

ভারতে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

brs@admin

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে

News Desk

দক্ষিণ স্পেনে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ২

News Desk

মোংলায় ইসলামি আন্দোলনের নির্বাচনী কর্মী সমাবেশ

News Desk
Translate »