27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

গায়ানায় ২ বিদেশীকে গুলি করে হত্যা

ফরাসি গায়ানার রাজধানীতে দুই বিদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন ডোমিনিকান ও অন্যজন ব্রাজিলের নাগরিক। পুলিশ শুক্রবার এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এই দুই ব্যক্তি দক্ষিণ আমেরিকার ভূখণ্ডটির অবৈধ অভিবাসী ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কেয়েনে তাদের দুজনেরই মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাদের দুজনেরই বুকে গুলি করা হয় এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা মারা যায়।

যদিও ফরাসি গায়ানার সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই অঞ্চলে হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ফরাসি গায়ানা বা গুইয়ান দক্ষিণ আমেরিকার উত্তর আটলান্টিককে অবস্থিত ফ্রান্স শাসিত একটি অঞ্চল।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে বিস্তৃতি

brs@admin

প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল

brs@admin

ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশের মঞ্চে তারেক রহমান

News Desk

রাষ্ট্রদূতকে বহিষ্কার, ইরানি দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া

News Desk

গাজা ইস্যুতে গণবিক্ষোভে উত্তাল তেলআবিব

News Desk

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : সিইসি

News Desk
Translate »