20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজলু মিয়া (৪৮) নামে এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে এ ঘটনা ঘটে।

বজলু মিয়া উপজেলার বোরগাঁও গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বজলু মিয়া মাছ ধরতে হাওরে গেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

একপর্যায়ে তার উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আহত দু’জনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে নেওয়া হয়েছে। আর নিহতের মরদেহ নিজ বাড়িতে রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আগামীকাল সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

News Desk

ইসরায়েলি হামলার পর ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

News Desk

আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

brs@admin

রাশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত

News Desk

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

News Desk

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : সেনাপ্রধান

News Desk
Translate »