শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

খালে ডুবে ৩ শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় খালে গোসল করতে নেমে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের মহম্মদপুর খালে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ওই তিন শিশু হলো গ্রামের তারিকুল ইসলামের মেয়ে তানহা, আনারুল ইসলামের মেয়ে তারিন এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া। তাদের বয়স ৮ থেকে ৯ বছরের মধ্যে। তিন শিশু চাচাতো ও ফুফাতো বোন।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই তিন শিশু বাড়ির পাশে খালে গোসল করতে নামে। এক ঘণ্টা পরে তারা বাড়িতে না ফিরে যাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ করতে শুরু করেন। পরে স্থানীয়রা খালে খোঁজাখুঁজি চালিয়ে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানিয়েছেন, একই সময়ে তিন শিশুর মৃত্যুর ঘটনা দুর্ঘটনা কিনা তা যাচাই করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

brs@admin

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

News Desk

শার্শায় মাদকসহ এক কারবারি আটক

News Desk

পরিচালক পদে নির্বাচানের ঘোষণা দিলেন দেশের তামিম ইকবাল

News Desk

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় আটক ১

brs@admin

বক্তব্য জোরপূর্বক নিয়েছে ইশরাক : অপুর স্ত্রী আনিশা

News Desk
Translate »