27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদেশি কোনো শক্তির হাত ধরে ক্ষমতায় আসতে চায় না জামায়াত। সোমবার (৬ অক্টোবর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না।

বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কথা হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির।

তিনি আরও জানান, বৈঠকে ফিলিস্তিনিদের জন্য তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির। রোহিঙ্গা সংকট সমাধানেও তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
বিআরএসটি/এসএস

Related posts

শ্লীলতাহানির মামলা, আদালতে পরীমণি

brs@admin

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতেই হবে : পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

News Desk

‘পিস টিভি বাংলা’ ফের চালু করতে সরকারকে আইনি নোটিশ

News Desk

শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নামে মামলা করলো বিএনপি

brs@admin

সফলভাবে সম্পন্ন হলো জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি

News Desk
Translate »