31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশস্বাস্থ্য

বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মা

বরিশালে লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে। সোমবার (৬ অক্টোবর) দুপুর একটার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি এ পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

নবজাতকদের মা লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা। একসাথে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনায় লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

News Desk

রাস্তায় ফেলে যাওয়া সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু

News Desk

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা 

brs@admin

খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন আজ

News Desk

স্বর্ণের নতুন দাম কার্যকর, ভরি কত?

News Desk

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ : মানবাধিকার সংস্থা

News Desk
Translate »