26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

প্রভাবমুক্ত নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই : এ্যাড. এনামুল

মণিরামপুর প্রতিনিধি : যশোর-৫ মণিরামপুর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, চাঁদাবাজ, দুর্নীতি ও পেশীশক্তি প্রভাবমুক্ত নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের শাসন ব্যবস্থায় আর কখনো ফ্যাসিজমের সৃষ্টি হবে না। দেশের কল্যাণকর যে কোন সিদ্ধাতে ছোট-বড় সব রাজনৈতিকদলের মতামতের গুরুত্ব থাকবে।

রোববার (৫ অক্টোবর) মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর শাখার আয়োজনে দলটির কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপজেলা শাখার আমীর সহকারি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মণিরামপুর পৌর মেয়র প্রার্থী মাওলানা মহিউল ইসলাম, ইসলামী আন্দোলনের বাংলাদেশের উপজেলা শাখার আমীর ইবাদুল ইসলাম মনু, সংগঠনের উপজেলা নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী।
উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি ফোরামের সভাপতি আবু সালেহ মোঃ উবায়দুল্লাহের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দীন, মাওলানা মোজহার আলী, মাওলানা আহম্মদ আলী, মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ডাঃ শরিফুল ইসলাম, পৌর আমীর সহকারি অধ্যাপক আব্দুল বারী প্রমূখ।
বিআরএসটি/এসএস

Related posts

তিন জেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

News Desk

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে আমেরিকাকে জড়িয়ে বড় জুয়া খেলছেন ট্রাম্প

brs@admin

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান

News Desk

গ্রীষ্মকালীন তরমুজ চাষে মণিরামপুরের খলিলের সফলতা

News Desk

নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

News Desk
Translate »