29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ৩৯

টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কোশি প্রদেশে। খবর দ্য কাঠমান্ডু পোস্ট

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, মৃতদের মধ্যে কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জন রয়েছেন। এছাড়া দেশজুড়ে এখনো ১১ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছেন।

মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ইলামে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, পাঁচজন এখনো নিখোঁজ। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। খোটাংয়ে বজ্রপাতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ভোজপুরে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন। পঞ্চথরে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

মধেশে রানিরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যত্র, বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মাকোয়ানপুরে বজ্রপাতে একজন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, টানা বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

News Desk

বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

News Desk

বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে: রিজভী

News Desk

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি: ড. কামাল হোসেন

News Desk

জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান না: চুন্নু

News Desk

বিএনপি যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ: তারেক রহমান

brs@admin
Translate »