32.8 C
Bangladesh
Sunday, October 18, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

আ.লীগের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. এনামুল কবীর ইমন (৫১), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক (৫৫), বনানী থানা তাঁতি লীগের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন (৩৮), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০), ঢাকা মহানগরীতে সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব (৩২), জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহানুর আলম সাবু (৫৩), মতিঝিল থানা ৯নং ওয়ার্ড দৈনিক বাংলা ডিডিএস ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম লিটন হোসেন (৩৭), এবং চকবাজার থানা ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক মুরাদ (৪৫)।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সদস্যসহ মোট আটজন নেতাকর্মীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

কংসের মতো হাসিনা দেশ ধ্বংস করে পালিয়ে গেছে: টুকু

News Desk

লালমনিরহাট সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

News Desk

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ, কী আছে চুক্তিতে

News Desk

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

News Desk

নীল পোশাকে জয়া আহসান, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

News Desk

ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের কঠোর বার্তা

News Desk
Translate »