বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমিরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনাকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইস দূতাবাসের কাউন্সিলর, হেড অব পলিটিক্যাল, ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।
বিআরএসটি/এসএস

