শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি ‎

পিরোজপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় পিরোজপুরেও কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। রবিবার (৫ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে উক্ত কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ সম্প্রসারিত টিকে দেন কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই,আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম ০১/১০/২৫ ইংরেজি তারিখ হতে বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃসাগর শিকদার,সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন , সাংগঠনিক সম্পাদক শামীম হাসান খান , প্রচার সম্পাদক সালমা সুলতানা , কোষাধ্যক্ষজেসমিন আক্তার , সহ-সভাপতি বিনয় কৃষ্ণ পাল , মরিয়ম বেগম প্রমুখ।

‎এ সময় তারা বলেন,সারা দেশের ন্যায় পিরোজপুরেও আমরা এই কর্ম বিরতি পালন করছি। আমাদের মোট ছয়টা দাবি।বিগত দিনেও আমাদের বিভিন্ন রকমের আশ্বাস দেয়া হয়েছে কিন্তু তার প্রতিফলন ঘটেনি। এবার প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ করলেই আমরা আমাদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবো।
বিআরএসটি/এসএস

Related posts

পুলিশের অতিরিক্ত চার ডিআইজিকে বদলি

brs@admin

২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

brs@admin

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

News Desk

জাতীয় স্বার্থে বিএনপি ঐকমত্যকে গুরুত্ব দেবে: আমীর খসরু

brs@admin

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা: এলাকায় আতঙ্ক

News Desk
Translate »