20.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

পিরোজপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‎ ‎

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
পিরোজপুর জেলা ওলামা দলের আহবায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সদস্য আহসানুল কবির লীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবির জরুরি বার্তা

News Desk

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

News Desk

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

News Desk

জীবনের সবচেয়ে কঠিন গল্প শোনালেন রাশমিকা

brs@admin

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: মির্জা ফখরুল

News Desk
Translate »